February 27, 2026, 4:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বাবাকে বিদায় দিতে গিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে বাবাকে বিদায় দিতে গিয়ে বাড়ি ফেরা হলো না ছেলে গোলাম রসুলের। রোববার রাতে তার বাবাকে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে রেখে বাড়ি ফেরার পথে উপজেলার বকশিপুর গ্রামে কাছে পৌঁছালে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ওই মাদ্রাসা ছাত্রের।

নিহত গোলাম রসুল উপজেলার জগদ্বিশপুর গ্রামের মোস্তফার ছেলে। সে গুড় পাড়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

কোটচাঁদপুর এলাকার শহিদুল ইসলাম জানান, গোলাম রসুলের বাবা রবিবার রাতে সিংগাপুরে যাবেন। রাতেই তার ফ্লাইট ছিল। এজন্য ছেলের সঙ্গে করে ঢাকার উদ্দ্যেশে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে যান। বাবাকে মোটরসাইকেলে করে রেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এসময় তার অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেয়ার পথেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.শারমিন আক্তার জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গোলাম রসুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে যশোরে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর মডেল থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক শাহ্ মোহাম্মদ আজিজ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page