October 9, 2026, 2:02 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

বাবাকে বিদায় দিতে গিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে বাবাকে বিদায় দিতে গিয়ে বাড়ি ফেরা হলো না ছেলে গোলাম রসুলের। রোববার রাতে তার বাবাকে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে রেখে বাড়ি ফেরার পথে উপজেলার বকশিপুর গ্রামে কাছে পৌঁছালে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ওই মাদ্রাসা ছাত্রের।

নিহত গোলাম রসুল উপজেলার জগদ্বিশপুর গ্রামের মোস্তফার ছেলে। সে গুড় পাড়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

কোটচাঁদপুর এলাকার শহিদুল ইসলাম জানান, গোলাম রসুলের বাবা রবিবার রাতে সিংগাপুরে যাবেন। রাতেই তার ফ্লাইট ছিল। এজন্য ছেলের সঙ্গে করে ঢাকার উদ্দ্যেশে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে যান। বাবাকে মোটরসাইকেলে করে রেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এসময় তার অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেয়ার পথেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.শারমিন আক্তার জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গোলাম রসুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে যশোরে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর মডেল থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক শাহ্ মোহাম্মদ আজিজ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page