October 8, 2026, 4:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিলো হুথি বিদ্রোহীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকলে বাব-এল-মানদেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

রোববার (১৯ এপ্রিল) হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজ্জি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে একটি পোস্ট করে বলেছেন, ‘আমরা যদি বাব এল-মানদেব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে পুরো মানবজাতি ও জ্বিনেরও এটি খোলার কোনো ক্ষমতা থাকবে না।’

জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বাব এল-মানদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে এবং এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে।

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সৌদি আরব লোহিত সাগর ব্যবহার করে নিজেদের জ্বালানি বহির্বিশ্বে সরবরাহ করছে।

আল-ইজ্জি আরও বলেন, ‘ফলে ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য ভালো হবে এখনই সেসব কাজ বন্ধ করে দেওয়া, যেগুলো শান্তিকে বাধাগ্রস্ত করে। এছাড়া আমাদের জাতি ও জনগণের অধিকারের জন্য প্রয়োজনীয় সম্মান তাকে দেখাতে হবে।’

বাব এল-মানদেবের মধ্য দিয়ে লোহিত সাগরে যায় জাহাজগুলো। এরপর সেগুলো মিসরের সুয়েজ খাল পাড়ি দিয়ে অপরপ্রান্তে চলে যায়।

এই প্রণালির সবচেয়ে সরু পয়েন্টটির প্রস্থ ২৯ কিলোমিটার। বাব এল-মানদেব দিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি ভূমধ্যসাগরে যায়। এছাড়া রাশিয়া থেকে এশিয়ায় তেলও আসে এই প্রণালি দিয়ে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল-মানদেব দিয়ে বেশিরভাগ বাণিজ্যিক জাহাজ চলাচল করছে।



Our Like Page