November 4, 2026, 6:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

বায়ুদূষণের কারণে দিল্লিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তীব্র বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। খুব খারাপ পরিস্থিতির ফলে শনিবার (৫ নভেম্বর) থেকে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ক্লাস হবে অনলাইনে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের কারণে দিল্লির পরিস্থিতি এখন বেশ ভয়াবহ। এমন অবস্থায় শনিবার থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন।

কেজরিওয়ালের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, বায়ুদূষণ কমাতে যানবাহনের জন্য জোড় বিজোড় স্কিম বাস্তবায়নের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপার রয় জানান, ৫০ শতাংশ সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে অফিস করতে বলা হয়েছে। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নিয়ম অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে এখন ২ হাজার ৭৫৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শনিবার থেকে এগুলো বন্ধ থাকবে। তবে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস চলবে। তবে সেসব শিক্ষার্থীরা যেন স্কুলের বাইরে সময় না কাটায় সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page