April 1, 2026, 11:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

বায়ু দূষণের কারণে প্রতিবছর ইউরোপে অন্তত ১২০০ শিশু মারা যাচ্ছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বায়ু দূষণের কারণে ইউরোপ জুড়ে প্রতিবছর ১২০০’র বেশি শিশু মারা যাচ্ছে। এসব শিশুর বয়স ১৮ বছরের নিচে। এছাড়া, বায়ু দূষণের কারণে বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হচ্ছে। ইউরোপের পরিবেশ বিষয়ক সংস্থা আজ (সোমবার) তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউরোপে বায়ুদূষণের মাত্রা কমানো সত্ত্বেও তা এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র বেধে দেয়া মাত্রার মধ্যে আসেনি। বিশেষ করে মধ্য-পূর্ব ইউরোপের দেশগুলো এবং ইতালিতে এই সংকট বিদ্যমান।
ইউরোপের ৩০টি দেশের ওপর জরিপ চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। ৩০টি দেশের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশই রয়েছে। সংস্থাটি এই প্রথম শুধুমাত্র শিশুদের উপর গুরুত্ব দিয়ে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে রিপোর্ট প্রকাশ করল।
রাশিয়া, ইউক্রেন কিংবা বৃটেনের মতো গুরুত্বপূর্ণ শিল্প-প্রধান দেশগুলোকে ইউরোপীয় পরিবেশ বিষয়ক সংস্থার এই জরিপের আওতায় আনা হয়নি। সংস্থাটি বলছে, এসব দেশকে হিসাবের ভেতরে আনলে বায়ু দূষণে মৃত্যুর ঘটনা আরো বেড়ে যাবে।
গত বছরের নভেম্বর মাসে ইউরোপীয় পরিবেশ বিষয়ক এই সংস্থা জানিয়েছিল যে, বায়ু দূষণের কারণে ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন, আইসল্যান্ড, লিচটেনস্টেইন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং তুরস্কে ২ লাখ ৩৮ হাজার অপ্রাপ্তবয়স্ক মানুষ মারা গেছে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page