November 20, 2026, 6:25 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

বার্ড ফ্লু সংক্রমিত প্রথম মানুষ নানা জটিলতায় মারা গেছে : ডব্লিউএইচও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এইচ৫এন২ বার্ড ফ্লুতে সংক্রমিত এক ব্যক্তি নানাবিধ শারীরিক জটিলতার কারণে মারা গেছে। তিনি ছিলেন এ ভাইরাসে সংক্রমিত হওয়া প্রথম মানুষ। এ ব্যাপারে তদন্ত চলছে।

ডব্লিউএইচও শুক্রবার এ কথা জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার জানিয়েছে, মেক্সিকোর পরীক্ষাগারে মানব দেহে এইচ৫এন২ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রমণের বিষয়টি প্রথম নিশ্চিত করা হয়।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৫৯ বছর বয়সী ওই ব্যক্তির দীর্ঘস্থায়ী কিডনি রোগ, টাইপ ২ ডায়াবেটিস ও দীর্ঘদিনের সিস্টেমিক আর্টারিয়াল হাইপারটেনশনের ইতিহাস ছিল।
১৭ এপ্রিল এ ব্যক্তির তীব্র জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমি বমি ভাব ও সাধারণ অসুস্থতা শুরু হওয়ার আগে তিনি তিন সপ্তাহ ধরে শয্যাশায়ী ছিলেন।
এক সপ্তাহ পর লোকটিকে মেক্সিকো সিটিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেদিনই তিনি মারা যান।
ডব্লিউএইচও’র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার শুক্রবার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘লোকটি কেবলমাত্র এইচ৫এন২ ভাইরাসে নয়, তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় মারা গেছেন।
লিন্ডমেয়ার বলেন, ফ্লু ও অন্যান্য ভাইরাসের জন্য তার লাশ পরীক্ষা করা হলে এইচ৫এন২ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
এদিকে হাসপাতালে তার সংস্পর্শে আসা সতেরো জনের শরীরে ভাইরাসটি সনাক্তে স্বাস্থ্য পরীক্ষা করা হলে তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে।
এইচ৫এন২ ভাইরাসে সংক্রমিত হওয়ার কয়েক সপ্তাহ আগে লোকটির বাসায় তার সংস্পর্শে আসা ১২ জনের সকলেরও এ ভাইরাস পরীক্ষার রির্পোর্ট নেগেটিভ এসেছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page