March 31, 2026, 3:29 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসরায়েল বিরোধী মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি সন্ত্রাসী কর্তৃক গাজায় অব্যাহত গণহত্যা বন্ধ, রাফাহ বর্ডার খুলে দেওয়া ও সন্ত্রাসীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম প্রাঙ্গণে আন্তর্জাতিক কুদস সপ্তাহ বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফিলিস্তিন ওলামা পরিষদের অ্যাম্বাসেডর মুহাইমিনুল হাসান রিয়াদ বলেন, ইসরায়েল যে মানবাধিকার লঙ্ঘন করছে এর বিরুদ্ধে জাতিসংঘে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাতে হবে। এই অপশক্তিরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো মা বোনের ইজ্জত থাকবে না। ইসরায়েলিরা বিশ্বের ক্যান্সার। আর ক্যান্সার হলে সেটা কেটে ফেলা ছাড়া কোনো সমাধান নেই। ইসরায়েলিদেরও বিশ্ব থেকে কেটে ফেলতে হবে।
তিনি বলেন,একটা সময় বাংলাদেশের পাসপোর্টে উল্লেখ ছিল একসেপ্ট ইজরায়েল। কিন্তু সেটা উঠিয়ে নেওয়ার মাধ্যমে কি বাংলাদেশ তাদের সঙ্গে সম্পর্কে জড়াতে চাচ্ছে?আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অচিরেই পাসপোর্ট একসেপ্ট ইজরায়েল লেখা দেখতে চাই। মুক্তিযুদ্ধের সময় কিন্তু বাঙালিরা ইজরায়েলের সহায়তা নেয়নি। স্বাধীনতা পরবর্তী সময়ে যখন তারা স্বীকৃতি দিতে চায় সেটাও বঙ্গবন্ধু গ্রহণ করেননি। সুতরাং অচিরেই পাসপোর্ট একসেপ্ট ইজরায়েল অন্তর্ভুক্ত করতে হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page