October 7, 2026, 12:44 pm
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

বিএনপির জামায়াতের নৈরাজ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

জাফিরুল ইসলাম : বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

১৪ জুন দুপুরে শহরের পায়রা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেয়।মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রাজনৈতিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোকাবেলা করতে না পেরে বিএনপি ও জামায়াত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ও মিথ্যা গুজব ছড়াচ্ছে। তাদের নৈরাজ্য সৃষ্টির পায়তারা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা রটনা ও গুজব ছড়ানো প্রতিহত করতে দলীয় ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আহবান জানান বক্তারা।

 

 

 



Our Like Page