October 11, 2026, 4:15 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বিএনপির জোট সাপের মতো খোলস বদলায় : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাপ যেমন কিছুদিন পর পর চামড়া-খোলস বদলায়, বিএনপির জোটও কিছু দিন পর পর খোলস বদলায়। কোনো সময় ২০ দল হয়, ১২ দল হয়। এখন বলছে ৩৩ দল।

তিনি বলেন, ‘তাদের ৩৩ দলের মধ্যে ৩০টাকেও খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। কারণ কয়েকটি হাতেগোনা দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড সর্বস্বদল।’

শুক্রবার (৩০ ডিসেম্বর) গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিশৃঙ্খলা করলে প্রতিহত করার ঘোষণা দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির আজকের যে গণমিছিল, এতে মানুষ আতঙ্কিত। তাদের এ গণমিছিলের কর্মসূচিতে ঢাকা শহরের মানুষও আতঙ্কিত।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারি দল হিসেবে আমাদের দলের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। দেশে যাতে শান্তি-শৃঙ্খলা-স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় এবং তার মিত্ররাও, আমরা জনগণকে নিয়ে প্রতিহত করবো।’

হাছান মাহমুদ বলেন, জাতিসংঘ, বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমগ্র বিশ্ব আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা-ভরসার প্রতীক শেখ হাসিনার নেতৃত্বে আবারও জনগণের ভোটে ধস নামানো বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় আসবে।’

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page