February 12, 2026, 10:54 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

বিএনপি আমাদের মানেই না : ইসি আনিছুর রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘সবশেষ এপ্রিল মাসে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। তাদের আমরা আসতে বলেছিলাম, চায়ের দাওয়াত দিয়েছি, বলেছিলাম আসেন কথা বলি, কিন্তু তারা আসনেনি। বিএনপি আমাদের আস্থায় নিচ্ছে না। আমাদের মানেই না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

আনিছুর রহমান বলেন, ওনারা আমাদের সঙ্গে কথা বলবেন না। এরপর আর কিছু বলার থাকে না। আমরা তো তাদের জোর করে আনতে পারব না। আমরা আমাদের কর্তব্য যেটুকু এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। এর বাইরে রাজনৈতিক বিষয় আমাদের না। রাজনৈতিক বিষয় রাজনীতিবিদরাই সমাধান করবেন। কীভাবে সমাধান করবেন, সেটা তাদের বিষয়। তাদের মধ্যে আমরা ঢুকবও না।

তিনি বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সে ক্ষেত্রে সবার সহযোগিতা লাগবে। ভোটের পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। কিন্তু প্রার্থীদের ভোটার উপস্থিত করাতে হবে। ভোট হবে, ভোটাররা আসবে, সেখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই। কেউ যদি প্রভাব খাটাতে চায়, তাহলে তা আমরা কঠোর হস্তে দমন করব। ’

সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও এনএসআই উপ-পরিচালক বশির উদ্দিন।

এছাড়া লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page