October 1, 2026, 3:26 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপি-জামায়াতের হরতালে গাজীপুরের কালিয়াকৈরে যাত্রী সেজে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপি-জামায়াতের ডাকা হরতালে গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিছু যাত্রী নিয়ে চন্দ্রা বাস টার্মিনাল থেকে ঢাকার দিকে ছেড়ে যায়। গাড়িটি বাড়ৈপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীর ছদ্মবেশে কয়েকজন দুর্বৃত্ত বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় গাড়ির ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে করলে বাসের চালক বাসটি থামিয়ে দেয়। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রাণান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বাসের বেশ কিছু আসন পুড়ে যায়। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন দিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page