November 20, 2026, 2:41 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে : এমপি শামীম ওসমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপি নাকে খত দিয়ে শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে। তারা ২০১৪-২০১৫ সালে যা করেছে সেটি আবারও করার চেষ্টা করছে। একটা ধাক্কা লেগে গেছে। ওরা আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শহরের উত্তর চাষাঢ়া এলাকায় একটি অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, বিএনপি কোনো গণতান্ত্রিক দল না। প্রধান বিচারপতির বাসায় হামলা হওয়ার রাষ্ট্রের ওপর হামলা হওয়া। তারা পুলিশকে কুপিয়ে মেরেছে। ওরা কিছুই বাদ রাখেনি।

তিনি বলেন, আমাদের প্রতিহত করার নির্দেশনা নাই। যদি প্রতিহত করার নির্দেশনা থাকতো তাহলে অবরোধ তো দূরের কথা ওরা নিজেরাই ঘরে অবরুদ্ধ থাকতেন। কিন্তু দল এরকম কোনো নির্দেশনা দেয় নাই। আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে তাদের যা করণীয় সেটি ঠিক করবে।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page