September 20, 2026, 5:44 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

বিক্ষোভের কারণে নেপাল থেক ১১৪ জন যাত্রীসহ ঢাকায় ফেরত এলো বিমান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেপালে চলমান ছাত্র-জনতার বিক্ষোভের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত থাকার কারণে কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পাওয়ায় মঙ্গলবার বিকেলে ১১৪ জন যাত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে।

বিমানের মুখপাত্র আজ বিকেলে বাসস’কে বলেছেন, ‘আমাদের বোয়িং-৭৩৭ দ্বারা পরিচালিত বিজি-০৩৭১ ফ্লাইটটি আজ রাত সাড়ে ১২টা পর্যন্ত কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করায় ফিরে আসতে হয়েছে।’

বিমানটি নির্ধারিত সময় অনুসারে দুপুর ১২টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে এবং স্থানীয় সময় দুপুর ২টায় কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির বাসস’কে বলেছেন, ‘কিন্তু বিমানটি যখন বিমানবন্দরের কাছে পৌঁছানোর পথে ছিল, তখন এটি অবতরণের ছাড়পত্র পায়নি।’

কাঠমান্ডুর আকাশসীমায় প্রায় ৫৫ মিনিট ঘোরাঘুরির পর ফ্লাইটটি অবশেষে ঢাকায় ফিরে আসে এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

রওশন আরো জানান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলসহ ৯৪ জন যাত্রীর ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

তিনি বলেন, কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য বিমান হোটেলে থাকার ব্যবস্থা করবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page