April 10, 2026, 11:42 am
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে এবার : বাণিজ্য উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত দশ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে।

তিনি বলেন, বিনামূল্যে লবণ সরবরাহ ও জনগণকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সক্ষমতা তৈরীর ফলেই, এই দর নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তিনি আজ দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া আড়ত নাটোরের চকবৈদ্যনাথে জেলা চামড় ব্যবসায়ী গ্রুপের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সরকার এ বছর চামড়ার দর নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানাতে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। আমাদের উদ্দেশ্য ছিলো, এসব প্রতিষ্ঠানে প্রাপ্ত চামড়া লবণের মাধ্যমে সংরক্ষণ করা হলে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য তৈরী হবে।’

শেখ বশিরউদ্দীন আরো বলেন, দীর্ঘসূত্রিতার মাধ্যমে বাজারে চামড়া বিক্রি করা হলে, চামড়ার বেশী মূল্য পাওয়া যাবে।

তিনি বলেন, চামড়ার গুণগত মান নিশ্চিত করতে, এ সংক্রান্ত নীতিমালা সন্নিবেশিত করে লিফলেট বিতরণ করা হয়েছে। মসজিদে ধর্মীয় নেতাদের মাধ্যমে খুতবাতে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে। ফলে এ বছর চামড়া কেনাবেচায় আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

উপদেষ্টা আরো বলেন, বিসিক কর্তৃক তিন ধরণের লবণের নমুনা ট্যানারি মালিকদের প্রদান করে তাদের মতামতের ভিত্তিতে সাড়ে সাত লাখ মণ লবণ কিনেছে সরকার। এসব লবণ চামড়া সংরক্ষণে মাদ্রাসা ও এতিমখানাতে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, প্রথমবারের মত এই উদ্যোগ বাস্তবায়নে মাদ্রাসা পর্যায়ে যেসব সমস্যা হয়েছে তা পরবর্তী সময়ে সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকার নির্ধারিত মূল্য

অপেক্ষা কম দামে ছাগলের চামড়া বিক্রি রোধে আগামীতে সরকার সংশোধনের পদক্ষেপ গ্রহণ করবে।

এ বছরের শিক্ষার ফলাফল থেকে আগামী বছর আরো বেশী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় যেসব কাজ করছি. সেই প্রচেষ্টার মধ্যে কোন ঘাটতি নেই। সকলের সহযোগিতায় চামড়া ব্যবসায়ের ক্ষেত্রে যে সংস্কৃতি তৈরী করা হচ্ছে, আগামী বছরে তার আরো বেশী সুফল পাওয়া যাবে।

তিনি আরো বলেন, আমরা শুধু আমদানীর ক্ষেত্রেই নয় রপ্তানীর ক্ষেত্রেও নতুন বাজার সৃষ্টির মাধ্যমে চামড়ার বাজারকে বৈচিত্র্যময় ও অন্তর্ভূক্তিমূলক করতে চাই।

চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি সায়েদার খান ও সাধারণ সম্পাদক হালিম উদ্দিন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত ও নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এ সময় উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বেও নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় সরকারী লবণের প্রণোদনাপ্রাপ্ত একটি মাদ্রাসার প্রাপ্ত চামড়া সংরক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page