September 1, 2026, 4:00 pm
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জুতা তৈরি করা নিয়ে মুচির বাটালির কোপে কিডনি দ্বিখণ্ডিত 

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মহম্মদপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক নূর আমিন ভাসান (৩০) গতকাল রবিবার ২৯ জুন অনুমান রাত ৮ টায় আওয়ামী সন্ত্রাসী বিদ্যুৎ রবি দাস দ্বারা মারাত্মকভাবে যখম প্রাপ্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন, তার একটা কিডনি সন্ত্রাসীর বাটালী অস্ত্রের আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। অস্ত্রপাচার করে একটা কিডনি ফেলে দেয়া হয়েছে এখন সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে।
মাগুরার মহম্মদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুচির ধারালো বাটালের আঘাতে নুর আলম ভাসান (৩০) নামের এক কৃষকদল নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে মহম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে। ভাষান উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের মোহন শেখের ছেলে এবং সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক পদে রয়েছেন। এ ঘটনায় ভাষানের মা কোহিনূর বেগম বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
হামলাকারী হলেন নাম বিদ্যুৎ দাস (৩৪)। উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের আশ্রায়ন প্রকল্পের একজন বাসিন্দা। তার পিতার নাম গনেশ দাস।
পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ দাস মহম্মদপুর বাজারে আমিনুর নামের এক ব্যবসায়ীর জুতা-স্যান্ডেলের দোকানে মুচি হিসেবে দিনমজুরে কাজ করেন। গত পনের দিন আগে কৃষকদল নেতা ভাষান বিদ্যুৎয়ের কাছে পাঁচশত টাকা অগ্রিম দিয়ে একটি জুতা তৈরি করতে দিয়েছিল। গতকাল রাত আটটার দিকে তিনি বিদ্যুৎয়ের কাছে জুতা আনতে
গিয়েছিল। তখন বিদ্যুৎ তাকে জানায় জুতা এখনও তৈরি হয়নি দিতে আরো কয়েক দিন দেরি হবে। এ বিষয়টি নিয়ে মুচির সাথে ভাষানের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে মুচি বিদ্যুৎ তার কাজের ধারালো বাটাল দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় কৃষকদল নেতা ভাষান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠান।
স্বজনদের সাথে বলে জানা যায়, কৃষকদল নেতা ভাষানের অবস্থা এখনও আশংকাজনক রয়েছে। সোমবার সকাল সাতটায় চিকিৎসক তার আঘাতের স্থানে অস্ত্রপাচার করা হয়েছে। তার একটি কিডনি বাতিল হয়েছে বলে জানান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। আহতের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে মাগুরা জেলা আদালতে প্রেরন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page