April 7, 2026, 1:30 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিচারকের সন্তান হত্যা ; কালোব্যাজ কর্মসূচি পালন করলেন দেশের নিম্ন আদালতের বিচারকরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক দেশের অধস্তন আদালতের বিচারকরা কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করছেন। রাজশাহী মহানগর দায়রা জজের সন্তানকে হত্যার প্রতিবাদে রোববার সকাল ১০টা থেকে তারা এই কর্মসূচি পালন করলেন। তবে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করলেও বিচার কাজ বন্ধ রাখেননি বিচারকরা।

বিচারকরা বলছেন, বিপুল সংখ্যক মামলা জট রয়েছে। আমরা একদিন কলম বিরতি পালন করলে দুর্ভোগে পড়বে দেশের মানুষ ও বিচারপ্রার্থী জনগণ। এ কারণে কঠোর কর্মসূচিতে না গিয়ে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করছি। তবে বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করলে হয়ত ভবিষ্যতে কলম বিরতির মত কর্মসূচি পালন করতে হতে পারে।

বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের পুত্রকে হত্যা ও স্ত্রীকে ছুরিকাঘাত করে লিমন নামের এক ব্যক্তি। পরদিন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি দেয়।

এতে বলা হয়, প্রকাশ্য দিবালোকে বিচারক পরিবারে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বিচার বিভাগ স্তম্ভিত ও বাকরুদ্ধ। আমরা আরও গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, ন্যক্কারজনক এ ঘটনার তদন্ত প্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার পূর্বেই বিধি-বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে সারা দেশের বিচারকগণ ক্ষোভে ফুঁসে উঠেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রত্যেক আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে বারংবার পত্র প্রেরণ করা সত্ত্বেও সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। বিচার বিভাগের সদস্যগণ রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা ও তাদের পরিবার অরক্ষিত ও নিরাপত্তাহীন।

বিবৃতিতে বিচারক পরিবারের নিহত সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে রবিবার কালো ব্যাজ ধারণ করবে। সংগঠনের এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে কালো ব্যাচ ধারণ করছেন বিচারকরা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page