March 2, 2026, 6:19 pm
শিরোনামঃ
ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সম্ভাব্য উত্তরসূরিরা নিহত: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করেছে ইরান
এইমাত্রপাওয়াঃ

বিচারপতিকে ডিম ছোড়ার ঘটনা পুরো বিচার বিভাগের উপর আঘাত : প্রধান বিচারপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   উচ্চ আদালতের একজন বিচারপতিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন,  ডিম নিক্ষেপের ঘটনা শুধু একজন বিচারকের উপর নয়, এটা পুরো বিচার বিভাগের উপর আঘাত। শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে এ ঘটনা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন, অনপ্রিভেপ্রেত ঘটনা ঘটেছে এবং সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের বিভিন্ন জেলা আদালতে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রধান বিচারপতি বলেছেন, দেশের আদালতগুলো যাতে বিচারপ্রার্থীদের নির্বিঘ্নে সেবা দিতে পারে, সে লক্ষ্যে সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যেও আদালতগুলো বিচার সেবা অব্যাহত রেখেছে।

বুধবার (২৭ নভেম্বর) সংবিধানের ষোড়শ সংশোধনীর মামলার রায়ের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করায় হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছোড়েন একদল আইনজীবী। বুধবার দুপুরে বিরতির পর এজলাসে বসার পরই এ ঘটনা ঘটে। পরে বেঞ্চের দুই বিচারক দ্রুত এজলাস ত্যাগ করেন। বন্ধ থাকে বিচারকাজ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page