April 10, 2026, 3:55 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল

স্টাফ রিপোর্টার : সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং দেশের মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা একটি সাংবিধানিক অঙ্গীকার, আর সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ
বাস্তবায়ন করছে।

শুক্রবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর শহরের ডাক বাংলো হল রুমে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। এ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তত রয়েছে।

তিনি আরও বলেন, বিচারপ্রার্থীরা যেন দ্রুত ও নিরপেক্ষ বিচার পান, সে জন্য বিচারব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি উল্লেখ করেন, আদালতের অবকাঠামো উন্নয়ন, বিচারক সংখ্যা বৃদ্ধি এবং মামলার জট কমানোর লক্ষ্যে
কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিচার প্রক্রিয়াকে আধুনিক ও প্রুক্তিনির্ভর করার উদ্যোগ
নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে বিচারসেবা পেতে পারেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় অংশ গ্রহণকারীরা বিচারব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল পুনরায় জোর দিয়ে বলেন, বিচার বিভাগের
স্বাধীনতা সুনিশ্চিত করতে যা যা করা দরকার, সরকার তাই করবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page