October 17, 2026, 6:21 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিচার বিভাগ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রামিসা হত্যার আলোচিত ঘটনায় শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এই স্বাধীনতার মাত্রা অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি।

মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ বর্তমানে যতটা স্বাধীনতা উপভোগ করছে, তা অন্য কোথাও কমই দেখা যায়। বিচার বিভাগের এই নিরপেক্ষতার সবচেয়ে বড় প্রমাণ হলো—মামলায় রাষ্ট্রপক্ষের হেরে যাওয়া। বিচার বিভাগ স্বাধীন না হলে রাষ্ট্রপক্ষ এভাবে হারত না।

দেশে বিচারাধীন মামলার পাহাড় জমছে কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে প্রায় ৪৫ লাখ মামলা ঝুলে রয়েছে। মামলার এই দীর্ঘসূত্রিতার পেছনে মূল সংকটটি উল্লেখ তিনি বলেন, আমাদের দেশে মামলার সংখ্যার তুলনায় জজ (বিচারক) এবং আইনজীবীর সংখ্যা অনেক কম। এই তীব্র জনবল সংকটের কারণেই মূলত মামলা নিষ্পত্তিতে সময় বেশি লাগছে। তবে সরকার এই সংকট দূর করতে কাজ করছে বলেও জানান।

চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিষয়ে মন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, এই মামলায় যেন কোনোভাবেই প্রকৃত বিচার ব্যাহত না হয়। শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও বিচার বিভাগকে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page