March 31, 2026, 11:48 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

বিজয়ের মাসকে ‘মুক্তিযোদ্ধা মাস’ ঘোষণার দাবি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডিসেম্বর মাসকে বীর মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল বিজয়ের মাস ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা মাস’ হিসেবে ঘোষণা করার।’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা ঢাকা জেলা ইউনিট কমান্ড ও মহানগর ইউনিট কমান্ড আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হকের প্রতি দাবি জানাবো, তিনি যেন ডিসেম্বর মাসকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটা সময় দেখতাম—রাজাকার প্রধানের গাড়িতে জাতীয় পতাকা উড়ছে। এটা দেখে আমাদের মাথা নিচু হয়ে যেতো। আমাদের অপমান করা হয়েছিল। এমন সময় আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রধানমন্ত্রী এলেন।’

সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক মন্ত্রী শাহজাহান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতিসহ অনেকে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page