July 29, 2026, 2:33 pm
শিরোনামঃ
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু শিক্ষার্থীদের ওপর অস্ত্র চালানোর জবাব দিতে হবে মোদি-শাহকে : প্রিয়াঙ্কা গান্ধী গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সৈনিকদের আযান ও ক্বেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ শুক্রবার বাদজুম্মা পিলখানাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন।
এসময় বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৮ মার্চ থেকে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
আযান প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে সেক্টর সদর দপ্তর, ঢাকা’র সিপাহী মোঃ সাইফুল ইসলাম প্রথম স্থান এবং সেক্টর সদর দপ্তর রাঙ্গামাটির সিপাহী খলিলুর রহমান  দ্বিতীয় স্থান অধিকার করেন।
অপরদিকে ক্বেরাত প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে সেক্টর সদর দপ্তর সিলেট’র সিপাহী মোঃ আজিজুর রহমান প্রথম স্থান এবং সেক্টর সদর দপ্তর ঢাকার সিপাহী মোঃ রাসেল আকন্দ দ্বিতীয় স্থান অধিকার করেন।
আযান ও ক্বেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং রাঙ্গামাটি সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

আজকের বাংলা তারিখ



Our Like Page