November 20, 2026, 5:54 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আইবিডাব্লিউএফ এর উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা

এম এ কবীর, ঝিনাইদহ: ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ ডিসেম্বর সকাল ১০টায় ঝিনাইদহ শহরের আহার হোটেল মিলনায়তনে “মহান বিজয় দিবসের তাৎপর্য ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ এর ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জিয়াউল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ এর উপদেষ্টা আলী আজম মোহাম্মদ আবু বকর, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম জোন পরিচালক আব্দুল মতিন, বিসিক শিল্প মালিক সমিতির সেক্রেটারি নাজিম উদ্দীন জুলিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম সহিদ, হাজী মুহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা কামালুজামান এবং মীর মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। সভায় প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

বক্তাগণ একটি ব্যবসা বান্ধব বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শিল্প মালিকগণ যাতে কোন ঝামেলা ছাড়াই তাদের ব্যবসা পরিচালনা এবং উৎপাদন অব্যাহত রাখতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page