March 13, 2026, 3:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ দেবে সৌদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদেশিদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে এবার বিদেশিদের সম্পত্তি কেনার সুবিধা দিতে যাচ্ছে দেশটি। এজন্য নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি গেজেটের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে।

সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আলহাম্মাদ জানিয়েছেন, এ সম্পর্কিত নতুন আইনটি পর্যালোচনা করা হচ্ছে। আইনটি কার্যকর হলে সৌদির নাগরিক নয় এমন ব্যক্তিরাও সম্পত্তি কিনতে পারবে।

প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়মে আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে।

আলহাম্মাদ বলেন, আইনের প্রাথমিক খসড়ায় দেখা গেছে, মক্কা ও মদিনাসহ সৌদি আরবের সব জায়গায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবে।

সৌদি আরবে বাড়ির দাম গত দুই বছরে ৪৫ শতাংশের বেশি বেড়েছে। এতে সেখানে বাড়ি কেনার চাহিদা অনেক কমেছে। গত বছর সৌদিতে বাড়ির চাহিদা ছিল ৮৪ শতাংশ। তবে এ বছর তা কমে ৪০ শতাংশে নেমেছে।

নাইট ফ্রাঙ্কের মিডল ইস্ট রিসার্চের প্রধান ফয়সাল দুররানি বলেছেন, দাম দ্রুত বৃদ্ধি নিঃসন্দেহে বাড়ি কেনার চাহিদা কমিয়ে দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page