March 5, 2026, 8:07 am
শিরোনামঃ
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন এবং দুই উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি চাঁদপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইরান যুদ্ধ ১০ দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র নজরদারি বিষয়ে পেন্টাগনের সঙ্গে চুক্তি সংশোধন করছে ওপেনএআই
এইমাত্রপাওয়াঃ

বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির অভিযোগ জানানো যাবে ই-মেইলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ই-মেইলের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন-সরবরাহকারী সংস্থার দুর্নীতির তথ্য জাতীয় রিভিউ কমিটির কাছে জানানো যাবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীন সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য জাতীয় রিভিউ কমিটি গঠন করা হয়েছে। ওই আইনের অধীন চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যেকোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদিসহ কমিটির ই-মেইলে ৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাঠাতে পারবেন।

কমিটি পরবর্তী সময়ে প্রয়োজনবোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে যোগাযোগ করে কার্যক্রম গ্রহণ করবে।

বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদি nationalreviewcommittee@gmail.com এই ই-মেইলে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page