September 29, 2026, 5:29 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিনামূল্যে দেওয়া হবে রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়া নিজস্ব এমআরএনএ ক্যানসার ভ্যাকসিন তৈরি করেছে। ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আঁন্দ্রে ক্যাপ্রিন রেডিও রোশিয়াকে একথা জানিয়েছেন।

বিভিন্ন গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। ২০২৫ সালের প্রথম দিকে এটিকে বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।

এর আগে, গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ তাসকে বলেন, ভ্যাকসিনটি’র প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা গেছে, এটি টিউমার বেড়ে যাওয়া এবং শরীরে ছড়িয়ে পড়া রোধ করে।

আজকের বাংলা তারিখ



Our Like Page