October 10, 2026, 8:16 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৬ হাজার ৮০ যাত্রীর নিকট থেকে পৌনে ১৪ লাখ টাকা জরিমানা আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  একদিনে ১৫৪টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ১৩ লাখ ৭৫ হাজার ১৩৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, গতকাল শুক্রবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯১ জন টিটিই কাজ করেছেন। তারা ৭১টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ২৮০ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ২৭৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৭০ টাকা। সব মিলিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের আয় দাঁড়িয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৬৪৫ টাকা। এ ছাড়া এদিন মোট ২ হাজার ৪০৮টি টিকিট যাচাই করা হয়।

এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯০ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ৩ হাজার ৮০০ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৯৫৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ২২ হাজার ৫৩৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আয় দাঁড়িয়েছে ৮ লাখ ৩৮ হাজার ৪৯০ টাকা। এছাড়া এদিন মোট ১ হাজার ২৩২টি টিকিট যাচাই করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page