April 8, 2026, 6:45 pm
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিনিয়োগ হলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে : প্রেস সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্যাপক পরিমাণে সরাসরি বিদেশি বিনিয়োগ হলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে, বাংলাদেশে প্রচুর চাকরি তৈরি করতে হলে আমাদের জন্য ব্যাপক পরিমাণে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রয়োজন। আর এর জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, দরজায় দরজায় গিয়ে বলতে হবে, ‘আমরা প্রস্তুত, আসুন, বিনিয়োগ করুন।’ এজন্য যেখানে-সেখানে তিনি এই বার্তা প্রচার করেন, চীন, যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক, ডাবলিন- যেখানেই যাওয়া, তার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করা এবং বিনিয়োগের আহ্বান করা। আর এমনটা যদি হয় তাহলে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে।

সতর্ক করে প্রেস সচিব বলেন, ‘চাকরি হওয়া উচিত মানসম্মত, কোনো অকার্যকর চাকরি নয়। এর জন্য আমাদেরকে আমাদের পরিকাঠামো এবং লজিস্টিক সাপোর্ট আরও শক্তিশালী করতে হবে। একটি কার্যকর পোর্ট, উন্নত অবকাঠামো এবং ভালো লজিস্টিক সাপোর্টের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি। বাংলাদেশের উন্নতির জন্য শুধু সরকারের একার কাজ নয়, এটা সবার কাজ। আমাদের সকলের উচিত বাংলাদেশের প্রতি ইতিবাচক বার্তা পৌঁছানো, যাতে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়।’

তিনি বলেন, ‘আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি। ইতোমধ্যে আমরা আট মাসের মতো একটি স্থিতিশীল জায়গায় পৌঁছেছি, এবং আমরা আরও ভালো অবস্থানে যেতে চাই, যাতে আমাদের গল্প পৃথিবীজুড়ে ছড়িয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘প্রফেসর ইউনুস আরও বলেছেন- বাংলাদেশকে তিনি একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চান। যদি এটি সফল হয়, তাহলে বাংলাদেশের প্রচুর ফ্যাক্টরি গড়ে উঠবে এবং শুধু দেশীয় বাজারের জন্য নয়, আন্তর্জাতিক বাজারের জন্যও পণ্য উৎপাদন হবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page