April 10, 2026, 3:48 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বিপ্লব বড়ুয়া-নদভীসহ ১৯৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় বিস্ফোরক মামলা

বশির আলমামুন, চট্টগ্রাম : বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সাবেক প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভীসহ ১৯৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত  আসামি করা হয়।

উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সৈয়দুজ জামান বাদী হয়ে গত গত শুক্রবার সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জোবাইর, সাতকানিয়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কতুব উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী ও নজরুল ইসলাম মানিক প্রমুখ।

মামলার বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল খান। তিনি বলেন, ১৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মামলার এজাহার উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানীহাটে পৌঁছলে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ও লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা করে। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এ সময় তারা চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। হামলায় বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page