April 9, 2026, 9:27 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বিভিন্ন দাবীতে প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টা  বরাবর ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের স্মারকলিপি পেশ

ঝিনাইদহ  প্রতিনিধি : বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধিনে পৃথক সচিবালয় গঠন,  যুগোপযোগী পদ সৃজন ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতীর সুযোগ রেখে সতন্ত্র  নিয়োগবিধি প্রণয়নসহ দুই দফা দাবীতে প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টা  বরাবর স্মারকলিপি দিয়ে ঝিনাইদহের বিচার বিভাগীয় কর্মচারীরা।

৭ জানুয়ারী মঙ্গলবার সকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি পেশ করা হয়।

সকালে জেলা জজের মাধ্যমে প্রধান বিচারপতি ও জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর স্বারকলিপি পেশ করে সংগঠনের নেতৃবৃন্দ। সেসময় সংগঠনটির  জেলা শাখার সভাপতি ইমাদ উদ্দীন, সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুমসহ  অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেসময় নেতৃবৃন্দ বলেন, বিচার বিভাগ দীর্ঘদিন স্বতন্ত্র হলেও কর্মচারীরা এখনও সংস্থাপন শাখার অধীনে রয়েছে। যে কারণে দ্বৈত শাসনের মধ্যে পরতে হচ্ছে তাদের।  নতুন পদও সৃষ্টি হচ্ছে না। সেই সাথে পদোন্নতীতে বিলম্ব হচ্ছে। তাই পৃথক  সচিবালয় গঠন, বিদ্যমান বøক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন ও  জোষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে সতন্ত্র নিয়োগবিধি প্রণয়ণের দাবী জানান তারা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page