April 10, 2026, 3:57 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বিমান দুর্ঘটনার আহত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা গুরুতর 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর দগ্ধ অবস্থায় ৩৬ জন এখন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাকিদের মধ্যে চারজন মেডিকেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চিকিৎসাধীন, ছয় জন ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ), আট জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে (পিওডব্লিউ) এবং ১৪ জন ইনস্টিটিউটের কেবিনে চিকিৎসাধীন।

বিমান দুর্ঘটনার পর বার্ন ইনস্টিটিউট মোট ৫৬ জন পোড়া রোগীর চিকিৎসা করেছে। তাদের মধ্যে ১৭ জন এখন পর্যন্ত ইনস্টিটিউটে মারা গেছেন এবং দুই জনের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। একজন রোগীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্রী রাফসি আক্তার রাফিয়া (১২) এবং আয়ান খান (১২) কে শনিবার বিকেলে বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page