February 28, 2026, 2:07 pm
শিরোনামঃ
প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর : আইনমন্ত্রী শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৮০ দিনেই দৃশ্যমান হবে জনগুরুত্বপূর্ণ খাল-জলাশয় খনন কর্মসূচি : পানিসম্পদ মন্ত্রী রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত পাবনায় দাদি-নাতনিকে হত্যার অভিযোগে ২ জন আটক ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ-এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাইদ প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৭১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী  ঘাঁটি জহুরুল হক দল ৭৫৮ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ দলের ফ্লাইট লেফটেন্যান্ট মো. শামস তাবরীজ রাইফেল ফায়ারিং এ ১৪৭ এবং পিস্তল ফায়ারিং এ ১১৮ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৩ ফেব্রুয়ারি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page