October 8, 2026, 12:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বিরল ঘটনা ; এক কুমড়ার ওজন ১১৬১ কেজি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ৩১ অক্টোবর পালিত হবে হ্যালোইন উৎসব। হ্যালোইনকে ঘিরে পশ্চিমাদের মধ্যে বেশ উদ্দীপনা কাজ করে প্রতি বছর। বিশেষ করে ‘জ্যাক-ও’-ল্যান্টার্ন’ তৈরিতে তাদের বিশেষ উদ্দীপনা দেখা যায়। এই বিশেষ ধরণের প্রদীপটি তৈরিতে সর্বাধিক ব্যবহার করা হয় মিষ্টি কুমড়া। প্রতিবছর হ্যালোইন ঘিরে যুক্তরাষ্ট্রের চাষীদের মধ্যে সবচেয়ে বড় মিষ্টি কুমড়া চাষের প্রতিযোগীতা করতে দেখা যায়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় মিষ্টি কুমড়ার ছবি। এর ওজন মাপা হয়েছে ২ হাজার ৫৬০ পাউন্ড বা ১১৬১ কেজির বেশি। মিনেসোটা প্রদেশের এক মালীর বাগানে ফলেছে এই দৈত্যাকার কুমড়াটি। এ বছর এটি দিয়ে তৈরি হবে হ্যালোইনের জন্য সবচেয়ে বড় ‘জ্যাক-ও’-ল্যান্টার্ন’।

দৈত্যাকার এই কুমড়াটির নাম রাখা হয়েছে ‘ম্যাভরিক’। বিখ্যাত হলিউড অভিনেতা টম ক্রুজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টপ গানের চরিত্রের নামানুসারে কুমড়াটির নামকরণ করা হয়েছে বলে জানান এর মালিক।

চলতি মাসের শুরুতে ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-তে বিশ্ব চ্যাম্পিয়নশিপ পাম্পকিন ওয়েজ-অব জিতে সবচেয়ে বড় আমেরিকান কুমড়ার রেকর্ড গড়েছে এটি।

শুক্রবার, মিনেসোটা শহরের আনোকার অফিসিয়াল ফেসবুক পেজে কুমড়ার ভাস্কর্যের বেশ কয়েকটি ছবিসহ একটি পোস্ট আপলোড করা হয়েছে। পোস্টটি শেয়ার করার সময়, তারা লিখেছেন, ‘বিশ্বের হ্যালোইন ক্যাপিটাল আনোকায় ২ হাজার ৫৬০ পাউন্ড কুমড়া, রেকর্ড-ব্রেকিং ম্যাভেরিকের খোদাইয়ে অগ্রগতি হচ্ছে!’

মিনেসোটার আনোকার সিটি হলে রাখা বিশাল কুমড়াটির গায়ে ঈগলের মুখায়ব খোদাই করা হয়েছে। ইভেন্টের পিছনের দলটিকে আনোকা হ্যালোইন বলা হয়। আনোকাকে বিশ্বের হ্যালোইন রাজধানী হিসেবে ডাকা হয়।

 



Our Like Page