November 21, 2026, 3:34 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে কাতার। দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু করার লক্ষ্যে শুক্রবার (৩০ অক্টোবর) তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানো এবং নতুন যুদ্ধের ঝুঁকি এড়ানোই এ আলোচনার মূল উদ্দেশ্য। শনিবার (৩১ অক্টোবর) দোহায় এ আলোচনা চলবে বলে জানা গেছে।

কাতার দুই পক্ষকে এমন কিছু পারস্পরিক পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করছে, যেগুলো কয়েক দিনের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব। এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু হওয়ার পথ তৈরি হতে পারে।

তবে সমঝোতার পথে এখনো বড় দুটি বাধা রয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। প্রথমত, ট্রাম্প প্রশাসন চায় আলোচনায় ফেরার আগে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু ছাড় দিতে হবে। দ্বিতীয়ত, তেহরানের দাবি যুক্তরাষ্ট্রকে আগে ইরানের ওপর আরোপ করা নৌ অবরোধ তুলে নিতে হবে এবং জব্দ করা ইরানি অর্থ ছাড় দিতে হবে। এই দুই শর্ত নিয়ে দুই পক্ষের মতপার্থক্য থাকায় আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

নতুন করে সংঘাত শুরু হলে পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক, মিসর ও পাকিস্তানসহ আঞ্চলিক দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছে।

দেশগুলোর আশঙ্কা, দুই পক্ষের মধ্যে আবারও সামরিক সংঘাত শুরু হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

সংঘাত এড়াতে কাতারের মধ্যস্থতায় জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে। তবে পারমাণবিক কর্মসূচি, নৌ অবরোধ এবং বাজেয়াপ্ত তহবিল নিয়ে দুই দেশের কঠোর মনোভাবের কারণে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page