April 7, 2026, 6:29 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিরামপুরে ঘোড়াঘাট রেল ক্রসিং-এ ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেল ক্রসিং নামক স্থানে ঢাকাগামী একতা মেইল ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন  নিহত হয়েছেন।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মোঃ মমতাজুল হক আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সোমবার ভোররাত আনুমানিক দু’টায় ঢাকাগামী একতা মেইল ট্রেন এর সাথে ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার  আশরাফুল ইসলামের পুত্র ট্রাক হেলপার আরিফুল ইসলাম (২৪) ও পঞ্চগড় জেলার সদর উপজেলার নশিপুর গ্রামের ট্রাক চালক মফিজ উদ্দিনের পুত্র মাহবুব হোসেন (৩৮)।

থানা পুলিশ সূত্র জানায়, ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও দশ চাকার পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয় । এতে ট্রাকে থাকা হেল্পার ঘটনা স্থলেই নিহত হন। ট্রাক চালককে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেল ক্রসিং-এর পাশের হোটেল মালিক রফিকুল ইসলাম জানান, রেল ক্রসিং-এর গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঢাকাগামি ট্রেন একতা এক্সপ্রেস বিরামপুর ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার সময় রেললাইনে পাথরবাহি ট্রাক উঠে যায় এবং মুহূর্তেই ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের হেলপারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং গুরুতর আহত চালককে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এই দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশে ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। এই ঘটনায় গতরাতে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আজ সোমবার সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page