October 8, 2026, 7:24 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ; ক্রোয়েশিয়ার কাছে হেরেছে জাপান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নকআউট পর্বে সাউথ কোরিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে নেইমারের দল।

ম্যাচের সাত মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। এরপর ২৯ মিনিটে রিচার্লিসন এবং ৩৬ মিনিটে লুকাস পাকেতার গোলে প্রথমার্ধ শেষ করে ব্রাযিল। দ্বিতীয়ার্ধে কোরিয়ার পাইক সিউং হো একটি গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাযিল।
এদিকে, গতরাতের অন্য ম্যাচে টাই-ব্রেকারে জাপানের বিপক্ষে জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। কাতারের আল-জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৪৩ মিনিটের মাথায় জাপানি ফরোয়ার্ড ডেইজেন মাইডার দুরন্ত গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে গোল করে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা না পাওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

টাইব্রেকার জাপানের গোল করার প্রচেষ্টা ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক

অতিরিক্ত সময়েও আক্রমণ পাল্টা-আক্রমণে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। অভিজ্ঞতায় এগিয়ে থাকা কোয়েশিয়া টাই-ব্রেকারে তিনটি গোল ঠেকাতে করতে সক্ষম হয়। অন্যদিকে একটি মাত্র গোল বাঁচাতে পারে জাপান। ফলে  চূড়ান্তভাবে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে এশিয়ার জায়ান্ট জাপান।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page