February 14, 2026, 7:36 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

বিশাল জ্বালানি চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া বড় রকমের জ্বালানি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তেহরান আশা করছে আগামী ডিসেম্বর মাসে রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম ও ইরানের মধ্যে চার হাজার কোটি ডলারের এটি চুক্তি সই হবে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “গ্যাজপ্রমের সঙ্গে আমরা চুক্তির কাছাকাছি রয়েছি। আশা করছি, তা আগামী মাসে সই হবে। এর আগে আমরা এই কোম্পানির সঙ্গে সাড়ে ৬০০ কোটি ডলারের চুক্তি সই করেছি।”

গত জুলাই মাসে ইরানিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানি এবং রাশিয়ার গ্যাজপ্রম ইরানে দুটি গ্যাসক্ষেত্র এবং ছয়টি তেলের খনি উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য একমত হয়। এর আওতায় দুই দেশ প্রাকৃতিক গ্যাস এবং তেলজাত পণ্য, এলএনজি প্রকল্প বাস্তবায়ন এবং গ্যাস পাইপ লাইন নির্মাণের মতো বিষয় রয়েছে।

গত মাসের প্রথম দিকে রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে ইরান ও রাশিয়া ৫ মিলিয়ন টন তেল এবং ১০ বিলিয়ন ঘন মিটার গ্যাসের বিষয়ে চুক্তি করতে পারে। এর মধ্যে গত মঙ্গলবার তিনি বলেন, ইরান এবং রাশিয়া এরইমধ্যে জ্বালানি সম্পদ ব্যবহার প্রশ্নে সই করেছে। তিনি সে সময় ঘোষণা করেন, ইরানের তেল ও গ্যাস খাতে রাশিয়ার বিনিয়োগ আরো বাড়বে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page