June 15, 2026, 9:39 am
শিরোনামঃ
বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল : স্থানীয় সরকার মন্ত্রী নারীদের জন্য দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শ্রমবাজারে একমুখী নির্ভরতা আমাদের জন্য বড় ঝুঁকি : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী খুলনায় মসজিদে ঢুকে মুসল্লিদেরকে গুলি করলো দুর্বৃত্তরা নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন সৌদি আরবে বসবাসে বাধ্যতামূলক নতুন নিয়ম সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল সুইজারল্যান্ডে জনসংখ্যা ১ কোটিতে সীমিত রাখার প্রস্তাব নিয়ে গণভোট আজ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অবুঝ শিশুকে ফেলে ভাতিজার সাথে চাচির পলায়ন
এইমাত্রপাওয়াঃ

বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে সিসিইউ সুবিধা–সংবলিত কেবিনে রেখে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে তার।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জাহিদ হোসেন জানিয়েছেন, রক্তসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সবশেষ ৮ জুলাই ভোরে হঠাৎ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে করে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত ২২ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। পরে ২৩ জুন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চিকিৎসা শেষে গত ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page