October 8, 2026, 7:26 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকাপে জয় পেয়ে সৌদির মতো সাধারণ ছুটি চায় জাপানিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে জাপানি খেলোয়ারদের জয় উদযাপন

কাতার ফুটবল বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় সৌদি আরব। ঐতিহাসিক এ জয়ের পর দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এবারের বিশ্বকাপে দ্বিতীয় অঘটনের জন্ম দেয় জাপান। তারা বুধবার দোহার খলিফা স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দেয়। আর জার্মানদের বিপক্ষে জয় পাওয়ার পর দেশটিতে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ।

জার্মানির বিপক্ষে যখন জাপান জয় তুলে নেয় তখন দেশটিতে প্রায় মধ্যরাত ছিল। ওই সময়ও এ জয় উদযাপনে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। সেখানকার অনেকে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কাছে দাবি জানান— সৌদি আরবের পথ অবলম্বন করে যেন জয় উদযাপনে জাপানেও সরকারি ছুটি ঘোষণা করা হয়।

এদিকে প্রায় ২৯ বছর আগে কাতারের দোহাতেই কেঁদেছিলেন জাপানি সমর্থকরা। সে বছর ইরাকের বিপক্ষে ১৯৯৪ বিশ্বকাপ কোয়ালিফাইয়ার ম্যাচে খেলতে নামে জাপান। ওই ম্যাচে ইরাকের বিপক্ষে জয় পেতে হতো ব্লু সামুরাই খ্যাত জাপানকে। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ইরাক গোল দিলে তাদের আর বিশ্বকাপ খেলা হয়নি।
জার্মানির বিপক্ষে জয় পাওয়ার পর দোহার সেই ম্যাচের কথাই বলেছেন অনেক জাপানি। তারা বলছেন, ২৯ বছর আগে যে কষ্ট তারা পেয়েছিলেন জার্মানির বিপক্ষে জয়ের মাধ্যমে সেই কষ্ট লাঘব হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page