November 21, 2026, 11:35 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সে বিক্ষোভ ; পুলিশের লাঠিচার্জ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ করেছেন সমর্থকরা। তাদের সামলাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে দেশটির পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, ফুটবল বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এমন পরাজয় মানতে পারেনি ফ্রান্সের সমর্থকরা। রোববার (১৮ ডিসেম্বর) রাতে তাই প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ করে তারা। উত্তেজিত ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফ্রান্সের উত্তাল রাজপথের টুকরো টুকরো ছবি ছড়িয়ে পড়েছে।

ফ্রান্স সরকার ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনও শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি। ফলে সবাই এক জায়গায় জড়ো হয়ে বড়পর্দায় খেলা দেখা হয়নি। রোববার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ। কিন্তু তারা স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছেন। অধরা থেকে গিয়েছে বিশ্বকাপ।

তবে ফাইনালের পর প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসের ছবিটা ছিলো ভিন্ন। সেখানে বহু আর্জেন্টিনীয় সমর্থক জড়ো হয়ে ফাইনালের রুদ্ধশ্বাস জয় উদযাপন করেছেন।

যদিও ফাইনালের দিন ফ্রান্সের রাস্তায় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য দেশটিতে মোতায়েন ছিল ১৪ হাজার পুলিশ।

এর আগে এএফপির বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করেন। যেখানে বলা হয়েছিল, ফ্রান্স ফাইনালে জিতলে প্যারিসের রাস্তায় বিপুল জনসমাগম হতে পারে।

১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জেতার পর চ্যাম্প-এলিসি অ্যাভিনিউ হয়ে উঠেছিল উৎসবের কেন্দ্রস্থল।

২০১৮ সালেও সেখানে অন্তত ছয় লাখ মানুষ নেচে-গেয়ে বিশ্বকাপ জয় উদযাপন করেছেন। সে জন্য যান চলাচলের জন্য রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। শৃঙ্খলা রক্ষায় সেখানে মোতায়েন ছিল ২ হাজার ৭৫০ জন পুলিশ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page