August 19, 2026, 7:36 am
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অভিনন্দন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ আর্জেন্টিনার প্রেসিডেন্টকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে, আর্জেন্টিনার ফুটবলের দুর্দান্ত জয়ে আপনাকে ও আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে এবং ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী দলকে আন্তরিক অভিনন্দন।’

তিনি বলেন, ‘আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে, শেখ হাসিনা বলেন, ‘আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে, ফুটবলের প্রতি স্নেহ এবং ভালোবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল, আমাদের দু’দেশের জনগণকে গভীরভাবে সংযুক্ত করে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়ে বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব ভালোবাসা এবং স্নেহ, দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের পথ প্রশস্ত করেছে।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘আগামী দিনে একে অপরের রাজধানীতে মিশন খোলার মাধ্যমে সম্পর্ককে আরও সুসংহত করবে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page