October 8, 2026, 8:16 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকাপ ফাইনাল বিতর্ক ; প্রমাণসহ মুখ খুললেন রেফারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ৩৬ বছর পর কাতারে আক্ষেপ ঘুচেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনার। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ শেষ, দেশে ফিরেছেন ফুটবলাররা, কিন্তু বিতর্কের রেশ এখনও থামেনি। কাতার বিশ্বকাপে শুরু থেকেই নানা বিতর্ক ছিল। শেষটাও হয়েছে বিতর্কে। এবার ‘প্রমাণসহ’ মুখ খুললেন ফাইনালের রেফারি সাইমন মারচিনিয়াক।

বিশ্বকাপ ফাইনালে গোল নিয়ে বিতর্ক হয়েছে বেশ। ফরাসি সংবাদমাধ্যমে নানা সমালোচনা হয়েছে রেফারিং নিয়ে। ‘লেকুইপ’র প্রথম পাতায় প্রশ্ন তোলা হয়েছিল, অতিরিক্ত সময়ে মেসির গোলটা কেন বাতিল করা হবে না!

মেসির সেই গোলের সময় আর্জেন্টিনার দুই বদলি ফুটবলার মাঠে ঢুকছিলেন। তাই মাঠে আর্জেন্টিনার মোট ফুটবলার ছিল ১৩ জন। তাদের আরও দাবি, আর্জেন্টিনাকে গোল না দিয়ে ফ্রান্সকে ফ্রি-কিক দেওয়া উচিত ছিল তখন।

অবশেষে পাল্টা দিলেন ফাইনালের রেফারি। সাংবাদিক সম্মেলনে মোবাইলে প্রমাণ দেখালেন! ফাইনালে দায়িত্ব পালন করা পোলিশ রেফারি বলেন, ‘ফরাসিরা এই ছবিটা নিয়ে কোনও কথা বলছে না। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, এমবাপের গোলের সময় সাতজন অতিরিক্ত ফ্রেঞ্চম্যান মাঠে ছিলেন।’

ফাইনাল শেষ, শিরোপার নিষ্পত্তিও হয়ে গেছে। কিন্তু বিতর্কের যেন নিষ্পত্তি হচ্ছে না কিছুতেই। এই আলোচনা কতদিন চলবে, কে জানে!

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page