November 21, 2026, 11:25 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকাপ ফুটবল ; আরব সমর্থকদের গর্বিত করছে মরক্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফুটবল বিশ্বকাপে প্রথম কোন আরব দেশ হিসেবে  গতকাল মরক্কো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর দোহার রাস্তায় নেমে আসে হাজার হাজার মরক্কান সমর্থক।
স্টেডিয়ামের বাইরে ছোটখাট কিছু সমস্যা সৃস্টির পরও স্পেনের বিপক্ষে জয় সমগ্র এলকায় ‘আরব গর্ব’ উদযাপনে মেতে উঠে সমর্থকরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশুন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারায় ওয়ালিদ রেগ্রাগুইয়ের দলটি।
ঐতিহ্যগতভাবে বিশ^কাপ সমর্থকদের জমায়েতের জন্য নির্ধারিত স্থান দোহার সেন্ট্রাল সৌকে এ সময় বিপুল সংখ্যক ভক্ত সমবেত হয়। মধ্যরাতের আগে পুলিশ স্থানটি বন্ধ করে দেয়ায় বিভিন্ন প্রবেশপথে দলবদ্ধ হয়ে অপেক্ষা করতে দেখা যায় হাজার হাজার ভক্তকে।
দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলোয়াড়দের উদযাপনের অনুকরণে অনেক ফুটবল সমর্থককে দেখা যায় ফিলিস্তিনি পতাকা নেড়ে রাজনৈতিক সংহতি প্রকাশ করতে। যেমনটি এই বিশ্বকাপে ঘটেছে।
মরক্কো ও ফিলিস্তিন পতাকা হাতে ভিড়ের মধ্যে থাকা ইউসুফ আকরাম এসময় বলেন,‘ এটি আরব ভুখন্ডে প্রথম বিশ্বকাপ এবং আমরা এখানে আরবের পতাকা বহন করছি।’ এই উদযাপনে যোগ দিয়েছিল সৌদি, মিশর ও কাতারি জনগনও। এসময় তারাও ঐতিহ্যবাহি এই মার্কেটে সমবেত হয়ে নিজ নিজ দেশের পতাকা নেড়ে উচ্ছাস প্রকাশ করেন। অবশ্য তাদের বেস্টন করে রাখে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
বিশ^কাপের খেলা দেখতে মিশর থেকে আসা আয়েশা বেদাভী বলেন,‘ এটি একটি গর্বের বিষয় এবং আমরা মরক্কোকে নিয়ে গর্বিত। কোন দলটি এই পর্বে পৌঁছেছে সেটি বিবেচ্য নয়, বরং যতক্ষন একটি আরব দল আছে ততক্ষন আমাদের আশাও আছে।’
এর আগে তিনবার বিশ্বকাপের শেষ ষোলতে  পৌঁছেছিল আরব বিশে^র দল। দলগুলো হচ্ছে মরক্কো (১৯৮৬), সৌদি আরব (১৯৯৪) ও আলজেরিয়া (২০১৪)। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে খেলার সম্ভাবনায়ও এতটুকু বিচলিত করেনি এসব সমর্থকদের। বরং স্কয়ারে স্থাপিত টিভি স্টুডিওর বাইরে এসে  ‘ রোনালদোকে আনুন’  বলে স্লোগান দিতে দেখা যায় তাদেরকে।
কাতারে বসবাস করা মরক্কান মোহাম্মদ বেনিউব বলেন,‘ মরক্কো যদি সাবেক বিশ^ চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে পারে, তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোকেও সামলাতে পারবে। খেলা শেষে আমি কেঁদে ফেলেছিলাম, কারণ আমি কখনো ভাবিনি এমন কিছু দেখতে পাব।’
এদিকে আয়োজকরা জানায় ‘টিকেটবিহীন ভক্তরা মাঠে প্রবেশের জন্য স্টেডিয়ামের বেস্টনিতে আঘাত করায় তাদের সরিয়ে দিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page