November 21, 2026, 11:25 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বজুড়ে খাদ্য ঘাটতিকে আরও গভীর করছে রাশিয়া : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, শস্যের চালান বিলম্বিত করে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতিকে প্রকট করে তুলছে মস্কো। শত্রুরা আমাদের খাদ্য রফতানি কমিয়ে আনতে সব চেষ্টায় করছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার দিবাগত রাতের ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের শস্য রফতানিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বলেন, আমি বিশ্বাস করি রাশিয়া ইচ্ছাকৃতভাবে খাদ্য সংকটকে আরও গভীর করে তুলছে। যা চলতি বছরের শুরুর দিকে করেছিল। রাশিয়ার কারণে অনেক জাহাজ ইউক্রেন থেকে ছেড়ে যেতে বিলম্ব হচ্ছে।

তবে মস্কো জাহাজের চালানে বাধা সৃষ্টি করছে, জেলেনস্কির এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম সিএনএন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের ঘটনায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রফতানি মুখ থুবড়ে পড়ে। দীর্ঘ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কোর সঙ্গে চুক্তিতে উপনীত হয় কিয়েভ। আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ বলা হলেও এটি ইস্তাম্বুল শস্য চুক্তি নামে পরিচিতি পায়। এর আওতায় ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলীয় বন্দর ছাড়তে শুরু করে শস্যবাহী বিভিন্ন জাহাজ। এ পর্যন্ত ৫০ লাখের বেশি টন শস্য রফতানি হয়েছে যুদ্ধ শুরুর পর। তবে আবারও মস্কোর বিরুদ্ধে শস্য রফতানিতে বাধার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page