March 6, 2026, 8:09 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কোমানো হচ্ছে জ্বালানি তেলের দাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য কমাতে যাচ্ছে সরকার। আজ শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে নতুন এই হ্রাসকৃত মূল্যে তেল বিক্রি শুরু হবে।
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম কমবে ৬ টাকা। আর ডিজেল ও কেরোসিনের দাম কমবে ১ টাকা ২৫ পয়সা।
মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকার আলোকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের মুল্য পুননির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে নতুন মূল্যে তেল বিক্রির একটি তালিকাও  প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার ১২৭ টাকা থেকে কমে হয়েছে ১২১ টাকা ও অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে হয়েছে ১২৫ টাকা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page