April 8, 2026, 5:28 pm
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্ববাজারে কমেছে সোনার দাম ; বাংলাদেশে এখনও কোমেনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাণিজ্য যুদ্ধের উত্তাপ কিছুটা কমতেই হালকা নিঃশ্বাস ফেলেছে বিশ্ববাজার যার প্রথম প্রতিফলন পড়েছে সোনার দামে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম্পিউটার ও স্মার্টফোনের মতো গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্যে শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা দিলে, সোমবার সোনার দাম কিছুটা কমেছে । তবে বাংলাদেশে একনও কোমেনি। শুল্ক ইস্যুতে অনিশ্চিয়তার কারণে সোনার দাম এখনো আউন্সপ্রতি তিন হাজার ২০০ ডলারের ওপরে রয়েছে।

সোমবার আউন্সপ্রতি সোনার দাম শূন্য দশমিক চার শতাংশ কমে তিন হাজার ২২২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন সোনার দাম বেড়ে রেকর্ড তিন হাজার ২৪৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছিল।

একই সময়ে ইউএস গোল্ড ফিউচারের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে তিন হাজার ২৩৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

ঐতিহ্যগতভাবে সোনাকে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি প্রতিরক্ষা হিসেবে দেখা হয়।

মূলত তীব্র বাণিজ্যযুদ্ধের মধ্যেই ট্রাম্পের বাড়তি শুল্ক থেকে অব্যাহতি পেয়েছে কম্পিউটার এবং কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি। চীন থেকে এসব পণ্য আমদানিতে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেশিরভাগ দেশের ওপর ট্রাম্প যে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন সেই শুল্ক এবং চীনের ওপর আরোপিত উচ্চ হারের সম্পূরক শুল্কের আওতার বাইরে থাকবে এসব পণ্য।

এই সিদ্ধান্তকে চীনের ওপর ট্রাম্পের শুল্কের প্রথম উল্লেখযোগ্য ছাড় হিসেবে দেখা হচ্ছে।

এদিকে সেমিকন্ডাক্টর আমদানির ওপর শিগগির শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী সপ্তাহে এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসতে পারে।

ট্রাম্প বলেছেন, আমরা চিপস, সেমিকন্ডাক্টর ও অন্যান্য জিনিস আমাদের দেশেই তৈরি করতে চাই।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page