February 27, 2026, 9:13 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তান ইউক্রেনের জন্য ৮.১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গুলশান-মহাখালী রাস্তা বাঁশ দিয়ে আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) তারা রেলপথ ও মহাসড়কে সর্বাত্মক অবরোধ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকাল থেকে কলেজের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে তারা জানান, উপস্থিতি বাড়লে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করবেন।

এদিকে দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। এসময় তারা গুলশান থেকে মহাখালী ও মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কে বাঁশ ফেলে অবরোধ শুরু করেছেন। এতে রাস্তার দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটে পড়েছেন যাত্রীরা।

শিক্ষার্থীরা বলছেন, আপাতত তারা বাঁশ ফেলে গুলশান-মহাখালী সড়ক বন্ধ রাখছেন। শিক্ষার্থীদের উপস্থিতি আরেকটু বাড়লে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আমতলী মোড়ে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করবেন। তাছাড়া গুলশান-১ গোলচত্বর ও মহাখালী রেলক্রসিংয়েও অবরোধ করা হবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page