March 13, 2026, 5:22 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। বুধবার এই পদে মনোনয়নের সময় শেষ হয়েছে, ওই সময়ের মধ্যে ওই পদের জন্য অজয় বাঙ্গা ছাড়া অন্য কারও নাম না আসায় ধরে নেওয়া যায় তিনিই হচ্ছেন বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে নিয়োগের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে বুধবার। এর মধ্যে অজয় বাঙ্গা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে তাকে নিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক বৃহস্পতিবারের মধ্যেই নতুন পদক্ষেপ ঘোষণা করবে। তবে মে মাসের শুরুতে বিষয়টি নিশ্চিত করবে বিশ্বব্যাংক।

৬৩ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা ইতোমধ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট সমর্থন পেয়েছেন। তাতে তার নির্বাচিত হওয়া একরকম নিশ্চিত। যেসব দেশের সমর্থন তিনি পেয়েছেন, সেগুলো হলো বাংলাদেশ, যুক্তরাজ্য, কলম্বিয়া, মিসর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, আইভরি কোস্ট, জাপান, কেনিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।

এর আগে ১৬ ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আগামী জুনের শেষদিকে পদ ছেড়ে দেবেন। তিনি পাঁচ বছর মেয়াদে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হয়েছিলেন ২০১৯ সালের এপ্রিলে। ২০২৪ সালের এপ্রিলে তার মেয়াদ শেষ হওয়ার কথা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page