April 2, 2026, 3:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের অসভ্য জাতির তালিকায় ফ্রান্স ; পাপোশ হিসেবে ব্যবহার হচ্ছে মেসির জার্সি !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বকাপ শেষ হয়ে গেলেও টুর্নামেন্টটি ঘিরে উত্তাপ কমছেই না। বিশ্বকাপ জয়ের পর বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার জন্ম দিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার ফ্রান্সে মেসির ক্লাব জার্সির অবমাননা করল একটি পানশালা (বার) কর্তৃপক্ষ। বিশ্বের অসভ্য জাতির তালিকায় অন্তর্ভুক্ত হলো ফ্রান্স।

ফ্রান্সের টানা বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে ৩৬ বছরের আক্ষেপ মিটিয়েছে আর্জেন্টিনা। ফাইনালসেরার পাশাপাশি আসরজুড়ে দ্যুতি ছড়িয়ে গোল্ডেন বলও জিতে নিয়েছেন মেসি। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ শিরোপায় রাঙিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। এর মধ্যেই মিলল এক অস্বস্তিকর খবর।

প্যারিসের ক্লাব পিএসজির হয়ে খেলে থাকেন মেসি। ফাইনালে মেসির দেশের কাছে হার মেনে নিতে পারেননি অনেক ফরাসি সমর্থক। ফ্রান্সের একটি পানশালায় মেসির পিএসজি জার্সির অবমাননা করা হয়েছে বলে ‘বার্সা কপিকর্ন’ নামের একটি টুইটার হ্যান্ডলের টুইট শেয়ার করে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

প্যারিসের একটি পানশালায় লাগানো একটি বোর্ড। ফরাসি ভাষায় লেখাটির বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘প্রবেশের আগে নিজের পা মুছে আসুন। আর তার নিচে রাখা মেসির পিএসজির ৩০ নম্বর জার্সি। দেখলে কারোরই বুঝতে অসুবিধা হবে না, মেসির জার্সিকে পাপোশ হিসেবে ব্যবহার করা হয়েছে সেই পানশালায়।

এদিকে, কিংবদন্তি এ  ফুটবলারের সঙ্গে ঘৃণ্য এ ঘটনার নিন্দা জানিয়েছেন অনেকে। বিশেষ করে মেসি যেখানে প্য়ারিসের হয়ে খেলেন, সেখানে তার ক্লাব জার্সির অপমান অনেকেই মেনে নিতে পারেননি।

বিশ্বকাপের ফাইনালের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছিলেন, ফ্রান্সের অনেক সমর্থক চান মেসির হাতে উঠুক বিশ্বকাপ। আর তাই অনেক সমর্থকই এমন ঘটনায় ব্যথিত হয়েছেন।

এর আগে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে বেশ সমালোচিত হন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ড্রেসিংরুমের পর এমবাপ্পেকে নিয়ে ঠাট্টা করেছেন বুয়েনস আইরেসে ছাদখোলা বাসে ট্রফি উদ্‌যাপনের সময়ও।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page