March 10, 2026, 9:17 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন ছিল ৩ জুলাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন দেখল বিশ্ব। গত সোমবার এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন এমন তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, গত সোমবার বিশ্বের গড় তাপমাত্রা ১৭ দশমিক শূন্য ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এত দিন পৃথিবীর সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াস। আর এটি রেকর্ড করা হয়েছিল আরও সাত বছর আগে। ২০১৬ সালের আগস্ট মাসের কোনো এক দিনে।

বর্তমানে সারা বিশ্বেই তাপপ্রবাহ চলছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল সম্প্রতি তীব্র ‘তাপ গম্বুজের’ প্রভাবের মধ্য দিয়ে যাচ্ছে। চীনে তাপপ্রবাহ অব্যাহত আছে। দেশটিতে তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এ ছাড়া উত্তর আফ্রিকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড করা হয়েছে। এমনকি অ্যান্টার্কটিকায় শীতকাল চললেও ওই এলাকায় অস্বাভাবিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

উচ্চ তাপমাত্রার জন্য এল নিনোর (উষ্ণ সামুদ্রিক স্রোত) আবির্ভাবের সঙ্গে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিজ্ঞানীরা।

এর আগে গত মে মাসে জাতিসংঘের আবহাওয়াবিষয়ক সংস্থা ডব্লিউএমও জানিয়েছিল, ২০২৩-২০২৭ সাল এ পাঁচ বছরে এযাবৎকালের সবচেয়ে উষ্ণ সময় পার করতে পারে বিশ্ব। এই সময়ের মধ্যেই প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার যে লক্ষ্য, সেই সীমাও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করে সংস্থাটি।

যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গ্রান্থাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্টের জলবায়ুবিজ্ঞানী ফ্রেডরিক অটো বলেন, ‘এই মাইলফলক উদযাপনের মতো না। এটি মানুষ ও বাস্তুতন্ত্রের জন্য মৃত্যুদণ্ডের ন্যায়।’

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page