October 24, 2026, 6:20 am
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

মানুষের স্বার্থ পরিপন্থি কোনো কাজে জড়িত হলে কঠোর ব্যবস্থা : যুবদল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সংগঠনের কোনো নেতাকর্মী সন্ত্রাসী কিংবা মানুষের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ গ্রহণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সংগঠনের এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাষায় জানিয়ে দিতে চায় যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুন্ন করতে না পারে; সে জন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করবে।

নুরুল ইসলাম নয়ন বলেন, ‘জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে যেকোনো ওয়ার্ডের কর্মী পর্যন্ত প্রত্যেকের কাছে আমরা একটি বার্তা পৌঁছে দিতে চাই, জাতীয়তাবাদী যুবদলের কোনো নেতাকর্মী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কিংবা দেশবিরোধী বা মানুষের স্বার্থ পরিপন্থি কোনো কাজে নিজেকে জড়িয়ে ফেলে দল কিন্তু তাদের কোনো ছাড় দেবে না।’

তিনি বলেন, ‘আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় এটা ইতোমধ্যে ঘোষণা করেছেন, আমরা এই বার্তাটি গণমাধ্যমের মাধ্যমে যুবদলের সকল নেতাকর্মীর কাছে পৌঁছে দিতে চাই।’

সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ব্যাখ্যা করে যুবদলের সাধারণ সম্পাদক বলেন, যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো রকমের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপ প্রশ্রয় দেয় না। সংগঠনের আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের প্রেক্ষাপটে যুবদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক ইতোমধ্যে সারাদেশে প্রায় ৬০ জনের মতো যুবদল নেতৃবৃন্দকে শোকজ এবং প্রায় ১৪০ জনের মতো নেতৃবৃন্দকে বহিস্কার করা হয়েছে। এমনকি অপরাধীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়েছে।

নুরুল ইসলাম নয়ন বলেন ‘গত ২২ ফেব্রুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা থাকায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। আমাদের অবস্থান এখানে সীমাবদ্ধ নয়। যুবদলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে গতকাল (রোববার) তার বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page